দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি
দক্ষতা থাকা সত্ত্বেও শুধু পুঁজির অভাবে যারা উদ্যোগ নিতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস।
কার্যক্রমের বিবরণ
'দক্ষতা আপনার, সহযোগিতা আস-সুন্নাহ'র—এই স্লোগানকে সামনে রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে 'দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা আছে কিন্তু অর্থের অভাবে বাস্তবায়ন করতে পারছেন না, এরূপ দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে এবং অন্যান্য পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

এই কার্যক্রমের অধীনে আমরা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসা ও কারিগরি উদ্যোগে সহায়তা করছি। এর মধ্যে রয়েছে সেলাই মেশিন, মোবাইল মেরামত, খাবার দোকান, ওয়েল্ডিং কাজ, ফার্নিচার তৈরি সহ বিভিন্ন ক্ষেত্র।
আমরা প্রতিটি উপকারভোগীকে প্রয়োজনীয় উপকরণ, সরঞ্জাম ও প্রাথমিক মূলধন সরবরাহ করছি। এছাড়াও, ব্যবসা পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণও প্রদান করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে অনেক পরিবার এখন নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছেন। তারা শুধু নিজেরাই আয়ের পথ তৈরি করছেন না, বরং অন্যদেরও কাজের সুযোগ তৈরি করে দিচ্ছেন।
আমাদের লক্ষ্য হলো আরো বেশি মানুষকে এই সুযোগ প্রদান করা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা।
প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য
- ✓আত্মকর্মসংস্থান সৃষ্টি
- ✓উদ্যোক্তা তৈরি
- ✓উপকারভোগীকে স্বাবলম্বীকরণ
- ✓উপকারভোগীর মাধ্যমে আরো মানুষকে স্বাবলম্বী করা
👥উপকারভোগী
দক্ষতা ও অভিজ্ঞতা আছে, কিন্তু অর্থের অভাবে বাস্তবায়ন করতে পারছেন, এরূপ দরিদ্র জনগোষ্ঠী
ব্যয়ের খাত
- ✓উপকরণ ক্রয়
- ✓পরিবহন
- ✓সার্বিক ব্যবস্থাপনা